গোপন সুত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইলের কাছে একটি দশ চাকার লড়ি আটক করে ১৫ কেজি পোস্তর গুড়ো উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ খালাসীকে।
জানা গিয়েছে, ১০ চাকার একটি লড়ি মালদা থেকে বাঁশের লাঠি বোঝাই করে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। রাত এগারোটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ১৮ মাইলের কাছে দাঁড়িয়ে গাড়ির ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করে ১৫ কেজি পোস্তর গুড়ো উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। গাড়ির চালকের নাম মুলুক সিং(৫০)ভারি পাঞ্জাবের গুরুদাস পুর। খালাসীর নাম রাজ বাহাদুর(৩২), বাড়ি হিমাচল প্রদেশের সনাঙ্গা জেলায়। দুইজনকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান বৈষ্ণবনগর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2qS3zjjuwSw